ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

আহম্মদ কামরুজ্জামানের বয়স হয়েছিল ৫৯ বছর।
মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামানের মরদেহ দেশে আনা হবে। তবে কখন আনা হবে বিষয়টি এখনও জানা যায়নি।

পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102