ভারতের শিল্পমন্ত্রী ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখন কারাবন্দী। সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হনে তিনি।
তবে তিনি একা গ্রেপ্তার হননি। আরও গ্রেপ্তার হয়েছেন মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কারণ তিনি পার্থর ‘ঘনিষ্ঠ বান্ধবী’।
তিনি এতটাই ঘনিষ্ঠ সঙ্গী যে, শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উদ্ধার করে ২১ কোটি রুপি।
ইডি’র কর্মকর্তারাও জানিয়েছেন, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’। এরইমধ্যে দু’জনের একসঙ্গে বেশ কিছু ছবিও ইন্টারনেটে প্রকাশ পেয়েছে। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া রুপি উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক ৪০টি ট্রাঙ্কভর্তি ট্রাক নেয়া হয়েছে অর্পিতার বাসায়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার সকাল থেকে অর্পিতা ফ্ল্যাটে উদ্ধার টাকা গণনা শুরু করেনে ইডি কর্মকর্তারা। ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যও নিতে হয় ইডিকে। শুক্রবার রাতেই ৪টি টাকা গোনার মেশিন ঢোকে ফ্ল্যাটে। শনিবার আরও ৩টি মেশিন নিয়ে সেখানে ঢোকেন ব্যাঙ্ক কর্মকর্তারা।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে টালিগঞ্জের অভিজাত আবাসনে পৌঁছায় ৪০টি বড় ট্রাঙ্কভর্তি ট্রাক। এর আগে শুক্রবার অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি রুপি, প্রচুর সোনা ও বৈদেশিক মুদ্রা।
খবরে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০০ ও ২০০০ টাকার নোটে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লাখ টাকা। সেই টাকা ভরতে আপাতত ট্রাক থেকে ২০টি ট্রাঙ্ক নামিয়ে নিয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিপুল পরিমাণ ওই টাকা ট্রাঙ্কগুলিতে সাজিয়ে রাখার কাজ চলছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মন্ত্রী ও অর্পিতার ব্যাপারে আপাতত মুখ খুলছে না পুলিশ।