ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪১ বার পঠিত

হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক মেহেদী হাসান সুরুজকে সভাপতি ও মিঠুন চন্দ্র সরকার’কে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

“আসুন আমরা সকলে মিলে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলি” স্লোগানে শুক্রবার (২২ জুলাই) বিকেলে শেরপুরের শহরের একটি অভিজাত হোটেলে সংগঠনের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিঠুন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সন্তু সাহা, সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ সভাপতি শাহ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আলোকিত হালুয়াঘাট গড়তে আমরা সচেষ্ট। আমাদের সংগঠন হালুয়াঘাটের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আংশ নিবে। পিছিয়ে থাকা মানুষদের সহায়তা করবে। দরিদ্র শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করবে।

জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদী হাসান সুরুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সন্তু সাহা, সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ সভাপতি শাহ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম, নবগঠিত কমিটির সহ-সভাপতি সানজিদা আক্তার রুমা, হাসান তৌফিক সোহাগ, মাসুদ রানা, ফখরুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মুরসালিন, সহ সাংগঠনিক সম্পাদক রোপেশ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক ঋত্বিক পাল, প্রচার ও প্রচারণা সম্পাদক তনয় সরকার তন্ময়, সদস্য আশরাফুল, সামারুল ইসলাম, শাহীন আলম, সোহাগ মিয়া, মুগ্ধ নন্দী।

সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক মেহেদী হাসান সুরুজকে সভাপতি ও মিঠুন চন্দ্র সরকার’কে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102