ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ‘মাদ্রিদে’ যেতে চান রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত
রোনালদো

যে কোনো মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। একটাই কারণ, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান তিনি। পেশাদার ক্যারিয়ার শুরুর পর থেকে কখনো চ্যাম্পিয়ন্স লিগ খেলা ছাড়া কোনো মৌসুম কাটাননি। ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে এসে ইউরোপিয়ান সেরা লিগটি খেলতে না পারার যন্ত্রনা নিতে পারবেন না, এ কারণে ম্যানইউতে আর থাকতেই রাজি নন।

বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি- এসব ক্লাবে যাওয়ার চেষ্টা চালিয়েছেন সিআর সেভেন। কিন্তু ৩৮ বছরে পা দিতে যাওয়া এই ফুটবলারকে নিতে রাজি নয় কেউই। অপরদিকে ম্যানইউও তাকে ছাড়তে রাজি নয়। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না সিআর সেভেনের! এমনটা যেন হতেই পারে না।

এ কারণে মাদ্রিদের আরেকটি ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। আগেই জাবা গেছে, দিয়েগো সিমিওনেকে রাজি করিয়ে ক্লাবটিতে যেতে চান সিআর সেভেন। এখন জানা গেছে, প্রয়োজনে নিজের পারিশ্রমিকে কাটছাঁট করবেন, তবুও চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে চান রোনালদো।

ম্যানইউ কোচ এরিক টেন হাগ কোনোমতেই রোনালদোকে ছাড়তে রাজি নন। তিনি এ কথা জানিয়েও দিয়েছেন। কিন্তু রোনালদো ম্যানইউর প্রাক মৌসুম প্রস্তুতি সফরে যাননি। ক্লাবের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটা বিরোধ তৈরির চেষ্টা করছেন। তবুও ম্যানইউ নিজেদের অবস্থানে অনড়।

টেন হাগ বলেন, ‘পরিস্থিতি আগের সপ্তাহের মতোই। কোনো পরিবর্তন নেই। অর্থ্যাৎ আমরা রোনালদোকে ছাড়বো না। এই মুহূর্তে আমি এখানে (অস্ট্রেলিয়া সফরে) যারা আছে সে সকল খেলোয়াড়ের ওপর নজর দিচ্ছি। যারা ভালো খেলছে, যারা ভালো অবস্থানে আছে আমি তাদের নিয়েই কাজ করছি।’

‘আমি রোনালদোর আসার জন্য অপেক্ষায় থাকিনি। তবে সে যদি চায়, তাহলে অবশ্যই আমরা তাকে দলের সঙ্গে অন্তর্ভূক্ত করে নেবো।’

বেন জ্যাকবস নামে এক সাংবাদিক জানিয়েছেন, রোনালদো ম্যানইউর কাছ থেকে সপ্তাহে ৪ লাখ ৩৫ হাজার ইউরো পারিশ্রমিক নেন। যা অন্য যে কোনো ক্লাবের জন্য বহণ করা অনেকটাই কঠিন ব্যাপার। আবার এই একই সাংবাদিক জানিয়েছেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়ার জন্য রোনালদো তার পারিশ্রমিক অন্তত ৩০ ভাগ কমিয়ে দিতেও রাজি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102