ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যরাতে মহাসড়কে ছিনতাই, ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

মধ্যরাতে মহাসড়কে ছিনতাইয়ে অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আল আমিন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নওগাঁর মহাদেবপুর থানার কালনা গ্রামের বেলাল হোসেনের ছেলে। এর আগে মহাসড়কে ছিনতাইয়ের পর ক্যাম্পাসে অস্ত্রসহ আটক আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা উভয়ই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের কর্মী বলে জানা গেছে।

এর আগে নেশাগ্রস্ত অবস্থায় গত ১৮ জুলাই মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এক ট্রাক ড্রাইভারের থেকে পাঁচ হাজার টাকা ও ট্রাকের চাবি ছিনতাই করে কাব্য ও আল আমিন। এছাড়া গাড়ির কাভারের তালা খুলে দুটি তেলের কন্টেইনারও বের করে তারা। পরে লোকজন জড়ো হলে তেল রেখে টাকা ও ট্রাকের চাবি নিয়ে সেখান থেকে চলে যায় তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে, আল আমিনকে বহিষ্কারপূর্বক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দেশরত্ম শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবর্দী খানকে সদস্য সচিব ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামানকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102