ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করব: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পানের দাওয়াত গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নিবে না।

তিনি বলেন, সরকার বড় বড় প্রকল্পের নামে লুট করছে। ১৫ বছরের সরকার শুধু একটা বিষয়ে নজর দিয়েছে তা হচ্ছে টাকা পাচার ও লুট।

বিএনপির মহাসচিব বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। প্রজা কষ্ট পায়। দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানিয়ে দিচ্ছে অথচ দেশের বিভিন্ন জেলায় মানুষ দুই বেলা খেতে পাচ্ছে না। জ্বালানির ব্যাপারে সরকারের পরিকল্পনা করেনি তাই এই সংকট দেখা দিয়েছে।

ফখরুল বলেন, বোরো ধানের মৌসুম শুরু হয়েছে। গ্রামে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ যাচ্ছে। এতে ধান উৎপাদন কমে যাবে। খাদ্য সংকট হবে। কিছুদিন পর সার উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারের সংকট হবে। সূত্রঃ channel24

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102