ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে বাংলাদেশের পতাকা সরালো পাকিস্তান হাইকমিশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২২ বার পঠিত

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এরপরই পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলে বাংলাদেশ।

শেষপর্যন্ত রোববার (২৪ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে নেয় পাকিস্তান হাইকমিশন।

এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ফেসবুক পেজে একটি ছবি আপ করে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজে ব্যবহার করা হয়। এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102