মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিলোনা। সেসময় মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতেন না। জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করে স্বাধীনতার পরাজিত শক্তিকে ক্ষমতায় পূর্ণবাসন করেছে।
রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া প্রস্তাবিত কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীগের সংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এম পি ।
কর্মী সমাবেশে মির্জা আজম আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দূর্ণীতির বরপূত্র। ওয়ান ইলেভেনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার পর চিকিৎসার কথা বলে বিদেশে গিয়ে পালিয়ে গেছে। আজ পর্যন্ত আর দেশে ফিরে আসেনি। তিনি দূর্ণীতিগ্রস্থ তারেক খালেদার দল বিএনপি কে বয়কট করার আহবান জানান।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, প্রমূখ। আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশে বক্তারা দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফারিন হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য পৌরবাসী ভোটারদের উদাত্ত আহবান জানান।