রাজধানীর বিলাসবহুল শপিং মল ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পার্কে ঘটেছে দূধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় রোববার রাতে অভিযান চালিয়ে চোর চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন।
তিনি জানান, আজ সকালে যমুনা ফিউচার পার্কের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দুপুরে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, তারা টিকটকের আড়ালে চুরি করতো। তাদের চুরি করে বিক্রিত মালামালের মধ্যে আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের অনেক মোবাইল রয়েছে।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার।