ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে গালিগালাজ: তদন্তের নির্দেশ বিভাগীয় কমিশনারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

সাংবাদিককে গালিগালাজের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনা তদন্ত করতে বিভাগীয় কমিশনার আমাকে নির্দেশ দিয়েছেন। অফিসিয়াল একটি তদন্ত করতে বলেছেন। তদন্ত শেষ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে একটি প্রতিবেদনের জেরে একটি গণমাধ্যমের সাংবাদিককে গালিগালাজ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।

এ ঘটনা নজরে আসার পর টেকনাফের ইউএনও কায়সার খসরুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। পরে ডেপুটি অ্যাটর্নি জোনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, সাংবাদিককে গালিগালাজের ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক। আগামী ৭ দিনের মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে কেবিনেট সচিবকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102