ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে গালিগালাজ: টেকনাফের ইউএনও কায়সারকে ওএসডি করার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৩ বার পঠিত
টেকনাফের ইউএনও কায়সার খসরুকে শোকজ করেছেন জেলা প্রশাসক

সাংবাদিককে গালি দেওয়া কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, তাকে ওএসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সাংবাদিককে গালিগালাজের ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন কক্সবাজার জেলা প্রশাসক। আগামী ৭ দিনের মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে কেবিনেট সচিবকে।

ডেপুটি অ্যাটর্নি জোনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, সোমবার (২৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হবে।

এদিকে রোববার (২৪ জুলাই) ইউএনও মোহাম্মদ কায়সার খসরু অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। কোনও রং হেডেড ব্যক্তি ছাড়া এ ধরনের ভাষা কেউ ব্যবহার করতে পারেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102