ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগের হাটের মোড়েল গঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, তার ভাই নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে একটি কক্ষে থাকতেন ওই শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয় এবং ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অন্য একজন মারা যান। সেপটিক ট্যাংকের যে পাইপ ছিল সেটি ভরাট হয়ে গিয়েছিল। তাই গ্যাস জমে সেটি বিস্ফোরিত হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102