চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। এ সময় জামিনের পাশাপাশি রিমান্ড বাতিলের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবী। তবে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দেন।
গত ১৭ জুলাই এক ছাত্রীকে নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিমসহ পাঁচজন। সবাই ছাত্রলীগের কর্মী।