ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা হলেও নেই গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

বাগেরহাটে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে ওই নারী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় পাঁচ জনের নাম উল্লে­খ করে মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীনসহ নারী নেত্রীরা হাসপাতালে যান। তারা নির্যাতনের শিকার নারীর চিকিৎসার খোঁজ নেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন নারী বলেন, রাত ১২টার পরে প্রস্রাব করতে ঘরের বাইরে আসি। এ সময় ওঁৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে। বাড়ির পাশের বাগানে নিয়ে মুখ চেপে ধরে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ওই নারী আরও বলেন, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বাগেরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস বলেন, নির্যাতনের শিকার ওই নারী শঙ্কামুক্ত, তবে কিছু শারীরিক জটিলতা রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়েল মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, আমরা নির্যাতনের শিকার ওই নারীর খোঁজ রাখছি। এ ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102