পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে টুঙ্গিপাড়া থেকে আসা ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুল রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুল রহমান জানান, দুপুরে টুঙ্গিপাড়া থেকে আসা যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস পদ্মা সেতু অতিক্রম করে। বাসটি টোল প্লাজার আনুমানিক দুইশ’ দূরত্বে ঢাকামুখী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ১০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের তিন জনের নাম জানা গেছে। তারা হলেন– ইসমাইল (৪০), আকবর আলী (৩৭) ও বারি।
আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।