ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে এখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

বাংলাদেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। আর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। বহুল প্রতীক্ষিত জনশুমারি ও গৃহগণনায় এ সংখ্যা মিলেছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফল জানানো হয়।

গত ১৫ জুন সারাদেশে একযোগে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়। ২১ জুন তা শেষ হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় শুমারি কার্যক্রম চলে ২৮ জুন পর্যন্ত।

বিবিএস প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। ১৯৮১ সালে শুমারিতে তা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন। ১৯৯১ সালে জনশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছে ১০ কোটি ৬৩ লাখে।

চতুর্থ শুমারি ও গৃহগণনা হয় ২০০১ সালে। সেসময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম আদমশুমারিতে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছে ১৪ কোটি ৪০ লাখে।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, দেশে মোট তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ১ দশক আগে তা ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন। এর আগে তা ছিল ৯৭৬ জন।

দেশে বর্তমানে ৯৮ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০০ জন। ১০ বছরের চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ অবিবাহিত এবং ৬৫ শতাংশ বিবাহিত।

মোট জনংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলিম এবং ৭ দশমিক ৯৫ শতাংশ হিন্দু। সাক্ষরতার হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102