ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসুস্থতার কারণে কর্মসূচি বাতিল করলেন ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

অনিয়মের কাউন্সিলে কোনো ধরনের সহায়তা না দেওয়া এবং অংশ না নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার দিনগত রাতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনের সামনে।

বুধবার (২৭ জুলাই) হঠাৎ জানা গেলো অসুস্থতার কারণে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির কাউন্সিল সভায় যোগ দিতে যেতে পারছেন না মির্জা ফখরুল। এ নিয়ে দলের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, নেতাকমীদের দাবি পূরণে ইচ্ছা করেই ‘অসুস্থতার অজুহাত’ দেখিয়ে কর্মসূচি বাতিল করেছেন তিনি।

মিজা ফখরুলের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তার একান্ত সহকারী ইউনুস আলী বলেন, স্যারের শরীর কদিন ধরেই বেশ খারাপ যাচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর কিছু জটিলতা আছে এখনো। আজ সকালে হঠাৎ প্রেসার অনেক নেমে গেছে। বাইরে বের হওয়ার অবস্থাও নেই। আপাতত বাসাতেই বিশ্রাম নিচ্ছেন তিনি।

মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিবের রাজধানীর উত্তরার বাসভবনের সামনে ডেমড়ার পাঁচটি ওয়ার্ডের দলের নেতাকর্মীরা অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা গণমাধ্যমকে জানান, ডেমড়ার পাঁচটি ওয়ার্ডের ত্যাগীদের বাদ দিয়ে বহিরাগত ও সুবিধাবাদীদের নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। বহিরাগতদের ডেমড়ায় কোনো অবস্থান না থাকায় পাশের থানা যাত্রাবাড়ীতে কাউন্সিল করায় উদ্যোগ নিয়েছে মহানগর দক্ষিণ কমিটি। মহাসচিবকে বিষয়টি অবহিত করার জন্যই তারা এ অবস্থান নিয়েছেন।
#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102