ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুটবলে হেড দেয়া নিষিদ্ধ হতে পারে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

আধুনিক ফুটবলে প্রতিনিয়তই কোনো না কোনো বদল লক্ষ্য করা যাচ্ছে। এ বার জানা গিয়েছে, ভবিষ্যতে ফুটবল ম্যাচে হেড করাই যাবে না। ফুটবলের কর্তারা বলছেন ‘হেড’ দেয়া নিষিদ্ধ করে দিতে পারেন।

আজ বা কালই এই নিষেধাজ্ঞা আসবে না। কিন্তু অনেক রকম বিধিনিষেধ দেয়া হচ্ছে। হঠাৎ ‘হেড’ করা নিয়ে কেন এত চিন্তা?

কারণ অনেক, প্রথম স্বাস্থ্য। ম্যাচ এবং অনুশীলনে ক্রমাগত হেড দেয়ার ফলে এক শ্রেণির ফুটবলারের মধ্যে স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। ফুটবলারদের মধ্যে বাড়ছে ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রংশের মতো রোগ।

দ্বিতীয়ত, দুর্ঘটনা। আধুনিক বিশ্বে দ্রুত গতির ফুটবলে কোনো দলই কাউকে ছেড়ে কথা বলে না। হেড করতে যাওয়ার সময় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পরবর্তী কালে খেলোয়াড়দের শারীরিক স্বাস্থ্যে সামগ্রিক ভাবে এর প্রভাব লক্ষ করা যাচ্ছে।

ফুটবলের আইন যারা তৈরি করে, সেই ‘আইএফএবি’ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। ১২ বছরের নীচে ফুটবলাররা যাতে অনুশীলনে বা ম্যাচে হেড না করে, তার জন্য আইএফএবির অনুমতি আদায় করে নিয়েছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা ‘এফএ’। আপাতত বিষয়টি পরীক্ষামূলক ভাবে দেখা হচ্ছে। পরীক্ষা সফল হলে দু’বছরের মধ্যে অনূর্ধ্ব-১২ ফুটবলারদের হেড দেয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে!

আইএফএবি জানিয়েছে, রাতারাতি হেড করা তুলে দেয়ার চেষ্টা তারা করছে না। চেষ্টা হচ্ছে, খুদে ফুটবলাররা যাতে হেড করতে গিয়ে অবাঞ্ছিত কোনো দুর্ঘটনার মধ্যে না পড়ে। বয়স বাড়লে ধীরে ধীরে তাদের হেড করার অনুমতি দেয়া হবে। ২০২০ সালে এফএ তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, পেশাদার ফুটবলাররা অনুশীলনের সময় সপ্তাহে ১০টির বেশি হেড করতে পারবেন না।

হেড করা এবং ‘ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি’ (সিটিই) আর ডিমেনশিয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে এফএ ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে। অতীত পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, হেডিংয়ের সঙ্গে স্নায়ুরোগের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০২ সালে স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জেফ অ্যাশলে। মৃত্যুর পর জানা যায়, তিনি সিটিইতে ভুগছিলেন।

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের মধ্যে অন্তত ছয় জনের ডিমেনশিয়া হয়। তাদের মধ্যে ববি চার্লটন এখনও জীবিত। ২০১৯ সালে একটি গবেষণায় দেখা যায়, গোলরক্ষক ছাড়া অন্য পজিশনের ফুটবলারদের স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে অন্তত সাড়ে তিন গুণ বেশি।

দু’বছর পর, অর্থাৎ ২০২১ সালে আরও একটি গবেষণায় দেখা যায়, জীবনের মধ্যভাগে বা তারও আগে-পরে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডিফেন্ডারদের মধ্যে অনেক বেশি। প্রসঙ্গত, ডিফেন্সে খেলতে গেলে হেড করে বল বিপদসীমার বাইরে করাটা চালু প্রক্রিয়া। এই বিষয়ে আরও বহু গবেষণা হচ্ছে। গবেষকরা মনে করছেন, সে সব গবেষণা থেকে আরও গুরুত্বপূর্ণ ফলাফল বেরিয়ে আসতে পারে।

আধুনিক ফুটবলে প্রথম সারির দলগুলি এখন চেষ্টা করে আক্রমণের সময় বল ‘ক্রস’ না করার। দুই উইং থেকে ভেতরে ঢুকে এসে সরাসরি গোলে শট নেওয়ার অভ্যাস বাড়ছে। অনেক দল কাউন্টার অ্যাটাকে গোল করার দিকেও ঝুঁকেছে। সেখানে মাঠের দু’প্রান্ত থেকে গোলের সামনে বল ভাসিয়ে দেয়ার ঘটনাও কমছে। দর্শকদের মধ্যেও সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তারা এই ধরনের ফুটবল দেখতে বেশি পছন্দ করেন।

অনেকেই প্রশ্ন করতে পারেন, কর্নার বা ফ্রিকিক আটকানোর ক্ষেত্রে তা হলে ডিফেন্ডাররা কী করবেন? তারও পরিসংখ্যান রয়েছে। আধুনিক ফুটবলে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ‘শর্ট কর্নার’। আগে ফুটবলাররা বক্সের মধ্যে বল ভাসিয়ে দিতেন, যাতে তার দলের কোনো না কোনো ফুটবলার হেড করে গোল করতে পারতেন। সেই পদ্ধতিও প্রায় ১০ শতাংশ কমেছে। এখন কর্নারের সময় সামনে থাকা কোনো ফুটবলারকে পাস দিয়ে ছোট ছোট আক্রমণে গোল করার প্রবণতা বাড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102