ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) আনুমানিক সকাল পৌনে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাঘেধরা গ্রামের জনৈক মোঃ আব্দুল জলিলের বাড়ির আঙ্গিনায় কাঁঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে।

ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল করেন। লাশের গায়ে বুকের উপর কালচে জখম পরিলক্ষিত হচ্ছে বলে জানায় পুলিশ। তার সাথে থাকা মোবাইল নাম্বার থেকে বিভিন্ন নাম্বারে কথা বলে জানা যায়, তার নাম শফিকুল ইসলাম (৩৭)। সে শেরপুরের নকলা উপজেলার হাছনখিলা গ্রামের আশরাফ আলীর পুত্র। অনুসন্ধানে বেরিয়ে আসে ওই গ্রামে তার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকজন বর্তমানে পলাতক রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102