ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে চলন্ত বাসে ছাত্রীকে নিপীড়ন, চালক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫৫ বার পঠিত

রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগে চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বিকাশ পরিবহনের ওই বাস চালক মো. মাহবুবুর রহমানকে বুধবার রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. কুদরত-ই-খুদা বলেছেন, চালকের সহকারীকেও তারা গ্রেফতারের চেষ্টা করছেন।

এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় থাকা ওই শিক্ষার্থীর বাসা ঢাকার আজিমপুর এলাকায়। ২৪ জুলাই রাতে ধানমণ্ডি থেকে বাসায় যাওয়ার পথে বাসের ভেতর নিপীড়নের শিকার হন তিনি। পরে তিনি ফেসবুকে ঘটনাটি প্রকাশ করেন।

কুদরত-ই-খুদা বলেন, বিষয়টি নজরে এলে পুলিশ ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। পরে লালবাগ থানায় মেয়েটির বাবা একটি মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে বাস চালক মাহবুবুরকে গ্রেফতার করে।

কুদরত-ই-খুদা বলেন, ওই ছাত্রী সেদিন রাত পৌনে ৯টার দিকে ধানমণ্ডি থেকে আজিমপুরে যাওয়ার জন্য বিকাশ পরিবহনের বাসে ওঠেন। বাসে উঠে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। একপর্যায়ে তিনি অনুভব করেন, তার শরীরে কেউ হাত দিয়েছে। এরপর তাকিয়ে দেখেন, বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাস চালকের সহকারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102