ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না ম্যানইউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যে কোনোভাবেই হোক ম্যানইউ ছাড়তে চান তিনি। সে কারণে, আবারও ম্যানইউর কাছে আবেদন জানিয়েছেন তার সঙ্গে চুক্তিটা শেষ করে দেয়ার জন্য।

মোট কথা কোনওভাবেই ওল্ড ট্র্যাফোর্ডে মন টিকছে না পর্তুগিজ ফুটবলার রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে রাখতে কম চেষ্টা করা হয়নি। আলোচনার পর আলোচনা। অনুরোধের পর অনুরোধ।

কোনো কিছুতেই কর্ণপাত না করে এবার ক্লাবকেই তার সঙ্গে চুক্তি ভেঙ্গে করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং রোনালদো। ক্যারিয়ারের শেষভাগে এসে তিনি আর ইউরোপা লিগ নয় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বলেই ম্যান ইউতে না থাকার বিষয়ে তিনি অনড়।

প্রসঙ্গতঃ মৌসুমের দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল ইউনাইটেড ছাড়তে চান রোনালদো। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছা রয়েছে পর্তুগিজ তারকার। তবে নতুন ক্লাব এখনও নির্দিষ্ট নয়। সে কারণেও ম্যানইউকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন তিনি।

রোনালদো ক্লাবকে জানিয়ে রাখে, ভালো প্রস্তাব এলে যেন তাকে যেন ছেড়ে দেয়া হয়; কিন্তু কোনো ক্লাব থেকেই এখন পর্যন্ত তেমন প্রস্তাব আসেনি। কোনো বড় দলই তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।

তার এজেন্ট হোর্হে মেন্ডেজ জানিয়েছেন, রোনালদোকে যেন এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। ফলে আগামী মৌসুমে সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনও একটি ক্লাবে যোগ দিতে পারবেন। ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102