ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাউফলে ব্যবসায়ীকে হাতুড়ি পেটা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৪ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে ফিরোজ মাতব্বর (৪২) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য স্থগিত হওয়া নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে কথাকাটাকাটির জের ধরে আবু বক্কর ও ফিরোজ মাতুব্বরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দু’জনই আওয়ামীলীগের সমর্থক।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজ মাতব্বর নিজ যন্ত্রাংশের (পার্টস) দোকানে বসা ছিলেন। সাড়ে ৭টার দিকে স্থানীয় আবু বক্করের নেতৃত্বে ১০/১৫ জন ফিরোজ মাতুব্বরের ওপর চড়াও হন।

তাকে দোকান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রাস্তায় ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিঠে ও পায়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মারজান আফরিন সাংবাদিকদের জানান, তার শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এ বিষয়ে অভিযুক্ত আবু বক্করের ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ এখনও পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102