ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত
শেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আধুনিক প্রযুক্তিনির্ভর ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

শেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওইসময় তিনি নিউজ টোয়েন্টিফোরের সংবাদ, টকশোসহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন দ্রুত সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিউজ টোয়েন্টিফোর আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সময়ের প্রতিনিধি সাবিহা জামান শাপলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, কালেরকণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভির প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, এসএ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল প্রমুখ।

ওইসময় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বিজয় টিভি প্রতিনিধি জিএম আজফার বাবুল, মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, আনন্দ টিভি প্রতিনিধি মারুফুর রহমান ফকির, চ্যানেল এস প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল ২৪ প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ফজলুল কবীর সুরুজ, ডা. হাফিজুর রহমান লাভলু, তপু সরকার হারুন, কাজী মাসুম, আমিনুল ইসলাম রাজু, বুলবুল আহম্মেদ, সুলতান আহম্মেদ, হামিদুর রহমান, জয়ন্ত দে, রাজাদুল ইসলাম বাবু, হাসানুল বান্না সিফাতসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102