ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক প্রোটকল মেনেই জনশুমারি করা হয়েছে: প্রকল্প পরিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

গত ২৭ জুলাই প্রকাশ করা হয় জনশুমারি ও গৃহগণনার ফলাফল। যেখানে বলা হয় দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন ছিলো দেশে জনসংখ্যা ১৭ কোটি ৩১ লাখ সাত হাজার ৭৭ জন।

এবারের জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম নিয়ে মিলছে বেশুমার অভিযোগ। ফলাফল প্রকাশের পরই অনেকে দাবি করেন, জনশুমারি করতে তাদের বাড়িতে কেউ যাননি। বাদ পড়া অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনশুমারি বিষয়ে নানা মন্তব্য ছুড়ছেন।

তারা দাবি করেন, রাজধানীসহ দেশের অনেক এলাকায় খানা পর্যায়ে গণনাকর্মীরা যাননি। কোনো কোনো বাসার দরজায় শুধু স্টিকার লাগিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছেন গণনাকর্মীরা।

তবে এমন অভিযোগ অস্বীকার করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন সেলিম। তিনি জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই করা হয়েছে এই শুমারি। চ্যানেল 24 কে দেয়া সাক্ষাতকারে প্রকল্প পরিচালক আরও জানান, এখন গণনা পরবর্তী যাচাই হবে। কেউ বাদ পড়লে এতে সক্রিয়ভাবে যুক্ত হবেন তারা।

আর অনেকের বাসায় গণনাকর্মীরা যাননি বলে যে অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে প্রকল্প পরিচালক জানান, জরিপের সময় এমন অভিযোগ পেয়ে যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়। কিন্তু অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

জনশুমারি অনুযায়ি দেশে জনসংখ্যার ঘনত্ব ১১১৯ জন, যা ২০১১ সালে ছিলো ৯৭৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102