ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিস্কুটের লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৯ বার পঠিত

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে ধর্ষণের শিকার হয়েছে এক বাক প্রতিবন্ধী শিশু। এ ঘটনায় পলাতক রয়েছেন ধর্ষক এনামুল। শনিবার (৩০ জুলাই) সকালে সদর থানায় এ মামলা হয়েছে। ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার এলাকার মানিক মিয়ার পুত্র এনামুল ওই প্রতিবন্ধী শিশুটিকে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে যায়। পাট ক্ষেতে তাকে ধর্ষণ করার সময় এলাকাবাসী টের পেলে ধর্ষক এনামুল পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে।

শনিবার সকালে শিশুটির বড় ভাই জিয়াউল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102