ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অমিত হাবিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব

বাবা-মায়ের পাশে শায়িত হলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব। শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরের কাজীবেড় গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে, খন্দকার বাড়ির আঙিনায় প্রখ্যাত এই সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন, স্থানীয় চেয়ারম্যান সেলিম রেজাসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা জানাজায় অংশ নেন।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব। গত ২১ জুলাই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেদিনই তাকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন তিনি। পরে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।

সাংবাদিক অমিত হাবিব দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102