ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে এক রাতে ১৯ কবর থেকে কঙ্কাল চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত
এক কবরস্থান থেকেই কঙ্কালগুলো চুরি হয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে ১৯টি কবর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এই ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয় জাহাঙ্গীর হোসেন তার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করতে গোরস্থানে এসে এই চুরির ঘটনা টের পেয়ে পুলিশ ও অন্যদের জানান। জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড়-চোপড় পড়ে আছে। পরে কয়েকজন মিলে কাছাকাছি গিয়ে দেখি একে একে মোট ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।

কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, প্রায় ১৯-২০টি কবরের বেড়া ভাঙা। আর ভেতরে যতদূর দেখা যায় সমাহিত লাশের কোনও কঙ্কাল চোখে পড়েনি। সেগুলো চুরি করে নিয়ে গেছে বলেই মনে হচ্ছে।

গোরস্থানে পড়ে থাকা কাপড় প্রসঙ্গে আরেক প্রত্যক্ষদর্শী কাজী সমশের বলেন, যারা কবরের ভেতরে প্রবেশ করেছিলেন এগুলো তাদের কাপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন।

কবরে গর্ত ও গোরস্থানে কাপড় চোপড় পাওয়ার ঘটনা স্বীকার করে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে কবর খুঁড়লে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে প্রকৃত ঘটনা কী এবং এর উদ্দেশ্য কী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102