ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর প্রেমিকের টালবাহানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরই ছাত্রীকে বিয়ের অস্বীকৃতি জানিয়ে বসে প্রেমিক। এতে বাকবিতণ্ডা শুনে প্রেমিক তাকভীর হোসেন (২২)কে হাতেনাতে ধরেন স্থানীয়রা।

শুক্রবার রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। তাকভীর উপজেলার আচমিতা ইউপির হারিনা গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

ভিকটিমের পরিবার জানায়, পাঁচ মাস আগে তাকভীরের সঙ্গে মোবাইলে স্কুলছাত্রীর পরিচয় হয়। এ সুবাদে তাদের মধ্যে কথা হতো। একপর্যায়ে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তাকভীর স্কুলছাতীকে বিয়ের আশ্বাস দেয়।

ভিকটিম বলেন, শুক্রবার রাত ১০টায় বিয়ের কথা বলতে আমাদের বাড়িতে আসছে বলে জানায় তাকভীর। রাত ১১টায় আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে সে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে আমাকে ধর্ষণ করে। এরপর আমি তাকে বিয়ের কথা বললে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন আকথাবার্তা শুনে ঘরের সামনে জড়ো হন। ঘরের দরজা খুলে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকভীরকে আটক করেন।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকভীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলার পর তাকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102