ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে রাস্তায় কিশোরীকে যৌন নিপীড়ন, কারাগারে দুই বন্ধু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

লক্ষ্মীপুরে রাস্তায় দিনে-দুপুরে এক কিশোরীকে যৌন-নিপীড়ন করার কারণে দুই বন্ধু সুজন ও হিরনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকালে দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওই কিশোরীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

আসামিরা হলেন— রাকিব হোসেন, মো. সুজন, নরুল আমিন, মো. হিরন ও মো. রাকিব। তারা সবাই সদর উপজেলার কুশাখালী ইউপির বাসিন্দা।

দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউপির পুকুর-দিয়া পাকা রাস্তার মাথায় নজির আহাম্মদের বাড়ির সামনে প্রকাশ্যে ওই কিশোরীকে যৌন-নিপীড়ন ও উত্ত্যক্ত করেন তারা। ওই দিন কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজন ও হিরনকে গ্রেফতার করে। এসময় অন্য তিন আসামি পালিয়ে যায়।

তিনি আরো জানান, আসা-যাওয়া পথে প্রায় আসামিরা ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো। শুক্রবার কিশোরীর মা মামলা করলে অভিযান চালিয়ে সুজন ও হিরনকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102