ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্ধকারে বাতি জ্বালাতেই দেখেন পুরুষাঙ্গ কাটা, বিছানায় নেই স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে নাদিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। নাদিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নাওডোবা এলাকার ইউসুফ মোল্লার মেয়ে। স্বামীর সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হঠাৎ ঘুম ভাঙে নাদিয়ার স্বামীর। এ সময় পরনের লুঙ্গি ভেজা ও পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হতে দেখেন তিনি। এছাড়া বিছানায় স্ত্রীও নেই। একপর্যায়ে ঘরের বাতি জ্বালাতেই দেখেন পুরুষাঙ্গ কাটা। পরে তার চিৎকারে ছুটে আসে পাশের কক্ষের ভাড়াটিয়ারা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। একই সঙ্গে নাদিয়াকে ধরে পুলিশে খবর দেন তারা।

নাদিয়া জানান, আক্রোশের কারণে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে গুরুতর জখম করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলায় নাদিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102