ঝিনাইদহের শৈলকুপায় জানিক শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩১ জুলাই) ভোরে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান। নিহত জানিক পুরাতন বাখরবা গ্রামের পশ্চিমপাড়ার ইবাদত শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জানিক পূর্বের রাজনৈতিক সহিংসতার ঘটনায় হামলা মামলার ভয়ে এলাকা ছাড়া ছিলেন। সম্প্রতি গ্রামের বাড়িতে ফিরে এসে দুই ছেলে ও স্ত্রী নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। দিনমজুর জানিক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও জুলফিকার কায়সার টিপুর সমর্থক ছিল।
শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে রোববার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো আটক নেই।