ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

ফরিদপুরে বন্ধুদের সাথে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ আকাশ। তার বাড়ি ময়মনসিংহ বলে পুলিশ জানায়। তবে সে সাভারের নবীনগর এলাকায় থাকতো। আর তাকে ছুরির আঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
আকাশের বন্ধু শিমুল জানায়, সে ফিরোজ ও শিমুল পরস্পর তারা তিনবন্ধু। তারা সাভারের নবীনগরে একটি কারখানায় কাজ করে। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও সে কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সাথে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু শিমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102