ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত
আহত একজন বিএনপি কর্মীকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় সাংবাদিক গণমাধ্যমকে বলেন, ‘সকাল ১১টার দিকে এই সংঘর্ষের শুরু হয়।’

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি শুনেছি এ ঘটনায় একজন মারা গেছেন। তবে, বিষয়টি আমি নিশ্চিত না।’

ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিরুপম সরকার গণমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।’

বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদল কর্মী আব্দুর রহিম শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102