ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বানিয়াচংয়ে জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ও ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ৮টায় স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার থেকে বানিয়াচং থানার এসআই সন্তোষ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রোববার আসরের নামাজের পর স্থানীয় বড়বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝটিকা মিছিল করেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। এর পর থেকে পুলিশ দলটির নেতাদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে। অবশেষে রাত ৮টায় ওই শীর্ষ নেতাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

এদিকে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্রদেব জানিয়েছেন, গত ৫ মে ২০২২ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া বনাম মুক্তিযোদ্ধা সালাম খানের পুত্র অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ আহত হন। ওই সময়কার পুলিশ নির্যাতনের মামলায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102