কয়েক দিনের ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তিস্তার পানি। সোমবার (১ আগস্ট) দুপুর ৩ টার পর থেকে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, তিস্তার পানি বাড়ার কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পূর্ব খড়িবাড়ী, কিছামত, ছোটখাতা, হরিশের চরসহ ৮টি চরের বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, দুপুর ৩টার পর থেকে পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারাজ রক্ষায় খুলে দেয়া হয়েছে ৪৪টি স্লুইসগেট।