ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড্র করলেই ফাইনালে বাংলাদেশ, জয় ছাড়া কিছুই ভাবছে না মইনুলরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

আজ শেষ হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের লিগ পর্ব। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতেও ফাইনাল নিশ্চিত হয়নি বাংলাদেশের। তবে ফাইনালের সুযোগও শেষ হয়ে যায়নি লাল-সবুজের জার্সিধারীদের। শেষ প্রতিপক্ষ নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে ফাইনাল। এদিকে বাংলাদেশ ছাড়াও ফাইনালে ওঠার সুযোগ থাকছে ভারত ও নেপালের।

মঙ্গলবার (২ আগস্ট) ভূবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

নেপালের বিপক্ষে ড্র করলেই শিরোপা লড়াই নিশ্চিত হবে লাল সবুজের। হারলেও নানা সমীকরণে ফাইনাল খেলার সম্ভাবনা বেশি বাংলাদেশের। যদি একই দিনে হওয়া দ্বিতীয় ম্যাচে ভারত মালদ্বীপের কাছে পয়েন্ট হারায় তবে ফাইনালে চলে যাবে বাংলাদেশ ও নেপাল।

আর যদি ভারত জিতেই যায় তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৯ করে। তখন একে অপরের বিপক্ষে ম্যাচের ফল হিসেব করা হবে। মুখোমুখি দেখাতেও যদি সমান থাকে তাহলে গোল ব্যবধানে দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের গোল ব্যবধান বাড়িয়ে নিয়েছে ভারত। তারা নেপালকে হারিয়েছে ৮-০ গোলে।

নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তো হারাতেই হবে সেই সঙ্গে বাড়িয়ে নিতে হবে গোলও। এদিকে বাংলাদেশের গোল ব্যবধান (+৫)।
তবে এই সব সমীকরণ নিয়ে ভাবছে না বাংলাদেশ দরের সহকারী কোচ রাশেদ আহমেদ পাপ্পু। তিনি বলেন, নেপালকে হারিয়েই ফাইনালে যেতে চাই। কোনো সমীকরণ নিয়ে ভাবছে না দল।

আর বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের সহঅধিনায়ক মইনুল ইসলাম বলেন, আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

আসরে শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপকে হারিয়ে এখনও আনবিটেন বাংলাদেশ। তিন ম্যাচে শুধু পল স্মলি শিষ্যদের পয়েন্ট নয়। সমান ম্যাচে ৬ করে পয়েন্ট ভারত ও নেপালের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102