ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাকে খুন করে ইমামকে মাইকে প্রচার করতে বলেন ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মসজিদের ইমামকে মাইক দিয়ে প্রচার করতে বলেন ছেলে রাশেদ মিয়া (৩০)। নিহত বাবা আলী আজগর (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মসজিদে এসে বাবার মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা করতে বললে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে।

সোমবার গভীর রাতে কালিহাতী উপজেলার পাঁচচারান রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে কুপিয়ে হত্যা করে।

পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে, সে তার বাবাকে হত্যা করেছে আপনি মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদ মিয়াকে আটক করেছে। নিহত আলী আজগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102