ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেদির জোড়া আঘাত, ধুঁকছে জিম্বাবুয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন শেখ মেহেদি হাসান। এতে দলীয় ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৬৮ রান।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন রেগিস চাকাভা এবং ক্রেইগ আরভিন। দুই জিম্বাবুইয়ান ওপেনারের জুটি জমে ওঠার আগেই অবশ্য আঘাত হানেন নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই চাকাভাকে বিদায় করেন দলে ফেরা এক বাঁহাতি স্পিনার। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ১৭ রান করেছেন চাকাভা।
এরপর নিজের দ্বিতীয় ওভারে হাত ঘোরাতে এসে জোড়া শিকার ধরেন মেহেদি হাসান। আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজাকে (০) আজ দাঁড়াতেই দেননি এই ডানহাতি স্পিনার। ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদেভেরেকে (৫) বিদায় করে পরের বলেই রাজাকে (০) ফেরান মেহেদি। এরপর শন উইলিয়ামসকে (২) ফিরিয়ে স্বাগতিকদের বড় ধাক্কা দেন মোসাদ্দেক হোসেন।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ আছেন একাদশে, এছাড়া ফিরেছেন নাসুম আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। আর বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102