ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত তোফাজ্জল উপজেলার নগর মসজিদ হাটির গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তোফাজ্জলসহ তিনজন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরের দিকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে উপরের দিকে উঠালে সেটি বৈদ্যুতিক লাইনে লেগে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করেছে তার পরিবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102