ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘রেল দুর্ঘটনা নিয়ে বিতর্ক না করে কিভাবে নিরাপত্তা দেয়া যায় সেটা ভাবতে হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিগত সরকারগুলো রেলকে অবজ্ঞা করে রেলকে বন্ধ করে দিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে উন্নত সমৃদ্ধ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রতিটি জেলার সঙ্গে আমরা রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করছি।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার মাগুরা সদর উপজেলার ঠাকুর বাড়ি এলাকায় মাগুরা রেল স্টেশন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মান প্রকল্প পরিচালক আসাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

এ সময় মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মানের কাজ নিদির্ষ্ট সময়ের মধ্যে ২০২৩ সালের অক্টোবরের শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে মাগুরাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এ রেলপথ দিয়ে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা ও রাজবাড়ি, কুষ্টিয়া হয়ে মংলা পর্যন্ত ও উত্তরবঙ্গে মাগুরাবাসী যাতায়াত করতে পারবে।

রেল দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনায় প্রাণহানীর যে ঘটনা ঘটে এটি আমরা কেউ কামনা করি না। দুর্ঘটনা রেলে হোক বা সড়কে হোক এর জন্য কে দায়ী সেটি নিয়ে আমরা বিতর্ক না করে কিভাবে নিরাপত্তা দেয়া যায় সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য যেখানে যতোটুকু দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্বটুকু আমাদের যথাযথভাবে পালন করতে হবে।

প্রসঙ্গত, এ প্রকল্পের আওতায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১২শ’ দুই কোটি টাকা ব্যয়ে ১৯.৯০ কিলোমিটার মেইন রেল লাইন মির্মাণ। কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪.৯ কিলোমিটার পুল লাইন নির্মাণ দুটি নতুন স্টেশন নির্মাণ (কামারখালী ও মাগুরা) ছোট বড় ২৮টি সেতু ও কালর্ভাট নির্মাণ কার্যক্রম চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102