ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ দিন পর উদ্ধার হলো জবি ছাত্রীর মোবাইলফোন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৬ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইলফোন ছিনতাই হয়। ঘটনার ১১ দিন পর তার ছিনতাই হওয়া মোবাইলফোন উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইলফোন উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার (৩ আগস্ট) সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, মোবাইলফোন উদ্ধার ঘটনায় জবি শিক্ষার্থী পারিসা বলেন, মোবাইলফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক। আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হয়, আমি সেই নিশ্চয়তা চাই। বাংলাদেশ থেকে চুরি ছিনতাই শব্দ মুছে যাক।

গত ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদরঘাটে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।

এ সময় পাশেই আরেকজনের মোবাইল ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। ওই ছিনতাইকারীকে ধরার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ছিনতাইকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন পারিসা আক্তার ও তার সহপাঠীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102