ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাস্টবিনে কান্নার শব্দ, পাওয়া গেল নবজাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে সদ্য জন্মানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে রিপনের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্নার শুনতে পান নুর মোহাম্মদ নামের এক ব্যাক্তি। পরে সেখানে গেলে একটি জীবিত ছেলে নবজাতককে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন তিনি। এরপর ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তারা।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাতে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা ওই নবজাতকের খোঁজ-খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। উপজেলা সমাজসেবা বিভাগে বিষয়টি জানানো হয়েছে। তারাই বিষয়টি দেখবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102