ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত
ফ্রি ফায়ার গেম নিয়ে বাগবিতণ্ডা, স্কুলছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরে ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সিজন আকন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত সিজন নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। সিজান নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, বাজারে স্থানীয় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২) এর সাথে ফ্রি ফায়ার গেইম খেলছিলো নিহত সিজন। এ সময় খেলা নিয়ে বন্ধুদের সাথে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজান আকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

তবে হত্যার দায় স্বীকার করেছেন নিহত সিজানের বন্ধু। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102