ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনাগত সন্তানের জন্য যে প্রস্তুতি নিচ্ছেন রাজ-পরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

জীবনের সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমণি। তারা অপেক্ষায় রয়েছেন তাদের প্রথম সন্তানের। এ নিয়ে দুজনেই উচ্ছ্বসিত। প্রতিটি মুহূর্তই যেন নতুনভাবে অনুভব করছেন তারা।

অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন রাজ-পরী। এরই মধ্যে তার ব্যবহারের জন্য প্রায় সব কিছুরই ব্যবস্থা করে ফেলেছেন। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়াপারসহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রেখেছেন দম্পতি।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেসব উপহারের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। ছবিতে রাজের সঙ্গে পরীকেও দেখা যায়। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন— ‘তার আসার আয়োজন।’

ছবিতে দেখা যাচ্ছে, খাটভর্তি উপহারের পাশে রাজের সঙ্গে বসে রয়েছেন পরী। তাদের সামনে ছড়িয়ে রাখা হয়েছে বেশ কয়েক সেট জামা, জুতা, খেলনা, বিছানাসহ সন্তানের ব্যবহারের জন্য আরও অনেক কিছু।

২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে প্রেম হয় পরীর। এর পর একই বছর অক্টোবরে বিয়ে করেন তারা। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবরও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102