ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউএনও’র নাম্বার ক্লোন, ফেসবুকে সতর্কবার্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামানের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে নগত অর্থ চাচ্ছে একটি প্রতারক চক্র।

বুধবার (৩ আগস্ট) সকালে “ইউএনও ঠাকুরগাঁও সদর” নামের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও সামসুজ্জামান। সেই সাথে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

স্ট্যাটাসে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠাকুরগাঁও সদরের মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক টাকা চাইলে কেউ বিভ্রান্ত হয়ে টাকা দিবেন না।

ইউএনও বলেন, আমার অফিসের নাম্বার ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আমার নামে টাকা চেয়েছে- এমন অভিযোগ পেয়েছি। যাদের ফোন করা হচ্ছে তাদের ফোনে এসময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে বলে তারা আমাকে অভিযোগ করেন। আসলে এসব ফোনকল আমার নয়। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হলো। সেই সাথে আমার নাম ভাঙিয়ে যদি কেউ টাকা চায় সেটি না দেয়ার জন্য অনুরোধ রইলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102