ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন তুষি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১১৭ বার পঠিত

‘হাওয়া’ ছবিতে গুলতী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে তার একটি ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, ঈদে মুক্তি পাওয়া ‌‘পরান’ ও ‘দিন: দ্য ডে’ ছবির পোস্টার সরাতে বলছেন তুষি। এরপর অনেকেই তার সমালোচনায় মুখর হয়েছেন। এর জবাবে তুষি বলেছেন, তিনি শুধু নিজের পোস্টারের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে চেয়েছেন। পোস্টারগুলো সাময়িক সময়ের জন্য সরানো হয়েছিল। তিনি সেই সাক্ষাৎকারে বাকি ছবি দুটি দেখারও আহ্বান জানিয়েছেন।

তুষি গণমাধ্যমকে জানান, ‘‘হাওয়া’’ টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমি সন্ধ্যার শোতে শ্যামলী সিনেপ্লেক্সে যাই। হলে ঢুকতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন, তারা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকার নেবেন। এদিকে ছবি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম। ওখানে “দিন: দ্য ডে”, “পরাণ” ও “হাওয়া”র পোস্টার ছিল। যেহেতু আমার সাক্ষাৎকার, তাই আমার ছবির পোস্টারই রাখতে চাইলাম। তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি। উনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন। সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয়।’

তুষি আরও বলেন, ‘সাক্ষাৎকারের মধ্যে “দিন: দ্য ডে” ও “পরাণ” ছবি দুটিও দেখতে দর্শকদের অনুরোধ করেছি আমি। কিন্তু কারা যেন পুরো ভিডিও না ছেড়ে, এডিট করে ওই অংশটুকুই ছড়িয়েছে। পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102