ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোটেলে বিশ্ববিদ্যালয়ছাত্রের ঝুলন্ত লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

বগুড়া শহরের থানা রোডের একটি আবাসিক হোটেল থেকে তানভিরুল ইসলাম আকিব (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আকিব বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলামের ছেলে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, স্থানীয় সূত্র ও হোটেলের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, আকিব গত সোমবার সকাল ৬টার দিকে বগুড়া শহরের থানা রোডে শ্যামলী রয়েল ইন আবাসিক হোটেলে এসে ষষ্ঠ তলায় ৬০৫ নম্বর রুম ভাড়া নেন। কাজের কথা বলে দুপুর ১২টার দিকে হোটেল থেকে বের হয়ে যান। বেলা দেড়টার দিকে রুমে ফিরে আসেন।

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রুমের দরজা বন্ধ পাওয়া যায়। দুপুর সোয়া ২টার দিকে হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সদর থানায় খবর দেওয়া হয়। বিকালে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিংফ্যানের সঙ্গে জানালার পর্দা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবু জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভিরুল ইসলাম আকিব আত্মহত্যা করেছেন। হোটেলের সিসি ফুটেজে দেখা গেছে, তিনি একাই হোটেলে যাতায়াত করেছেন।

ওসি সেলিম রেজা জানান, বালিশের ওপর আকিবের মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনের কল রেকর্ডের তথ্য ও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ পাওয়া যেতে পারে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102