দেশের বাজারে স্বর্ণের আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৭ টাকা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।