ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ লাখ ২০ হাজার টন সার কিনছে সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

সৌদি আরব ও কাফকো থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এজন্য ব্যয় হবে ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। একই সঙ্গে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ১ লাখ মেট্রিক টন এমওপি সারও কেনা হচ্ছে। সবমিলিয়ে ৫ লাখ ২০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার।

বুধবার (৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এসব তথ্য জানান। তিনি বলেন, অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল।

অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে জিওবি (সরকারি অর্থ) থেকে ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা। আর দেশীয় ব্যাংকগুলো থেকে ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা ঋণ নেয়া হবে।

আব্দুল বারিক বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে দ্বিতীয় ধাপে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৫৭ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫০০ টাকায় তা ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার কিনবে।

তিনি বলেন, এছাড়া সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে তৃতীয় ধাপে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৫৮ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় যা ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। বিসিআইসি কর্তৃক তা কিনতে চুক্তি সইয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, সরাসরি চুক্তির আওতায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফ্যালকো জেনারেল ট্রেডিং এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তা কিনবে। এজন্য নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102