ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় পৌর মেয়রের ভাই গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্থানীয় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমকে (৩০) মারধরের ঘটনায় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইফারের ভাই জাপান মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ফরিদপুর আলফাডাঙ্গার সাংবাদিক নাঈমকে গুরুতর আহত করার ঘটনার মূল আসামি জাপান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বাসস্ট্যান্ডের রাজধানী পরিবহনের কাউন্টারে সাংবাদিক নাঈমকে মারধরের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা সাইফারের ভাই জাপান ও তার অনুসারীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন নাঈম।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা যাবেন বলে আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডের রাজধানী পরিবহনের কাউন্টারে টিকেট কিনে বাসে ওঠেন নাঈমের বন্ধু মো. রমিজ খান (২৯)। বাস ছাড়ার আগ মূহুর্তে রাজধানী পরিবহনের ‘ক্যাশ কাউন্টার’ থেকে বলা হয় রমিজ টিকিটের টাকা দেননি। তাই তাকে ঢাকায় যেতে দেওয়া হবে না। সেসময় রমিজ বিষয়টি নাঈমকে জানিয়ে এ ব্যাপারে তার সহযোগিতা চান।

নাঈম ঘটনাস্থলে এসে বিষয়টির জানার চেষ্টা করলে কাউন্টারের ম্যানেজার জাপান ও তার সহযোগীদের সঙ্গে নাঈমের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে জাপান ও তার সহযোগীরা কাঠের বাটাম দিয়ে নাঈমকে মারধর করলে গুরুতর আহত হন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102